Tuesday 25 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজধানীর মিরপুরে গাড়িচাপায় ওয়াসা কর্মচারী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ আগস্ট ২০২৬ ১১:৫২ | আপডেট: ২৫ আগস্ট ২০২৬ ১২:২৯

মরদেহ। প্রতীকী ছবি।

ঢাকা: রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকার সেনপাড়ায় গাড়িচাপায় ঢাকা ওয়াসার কর্মচারী মো. শামীম নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ৬টার দিকে মিরপুর-১০ নম্বর এলাকার সেনপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, তিনি প্রায় ২৫ বছর ধরে ঢাকা ওয়াসায় কর্মরত ছিলেন। সেনপাড়া ও পানির পাম্প এলাকায় তার কর্মস্থল ছিল। তার গ্রামের বাড়ি পাবনার বেড়া উপজেলার পাইখন্দ বারাদিয়া গ্রামে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সকালে কর্তব্যরত অবস্থায় শামীমকে একটি গাড়ি চাপা দিলে তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনার পর কাফরুল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক আইনানুগ কার্যক্রম সম্পন্ন করে।

বিজ্ঞাপন

এ বিষয়ে কাফরুল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম সম্পন্ন করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া গাড়ি ও চালকের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।’

সারাবাংলা/এমএইচ/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর