Tuesday 25 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঈদে-ই-মিলাদুন্নবী উপলক্ষ্যে হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ

লোকাল করেসপন্ডেন্ট
২৫ আগস্ট ২০২৬ ১২:১৪

হিলি: দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দরে পবিত্র ঈদে-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে আগামী ২৬ আগস্ট বুধবার একদিনের জন্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হিলি কাস্টমস সি অ্যান্ড এফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শাহীনুর ইসলাম শাহীন।

তিনি জানান, ২৬ আগস্ট সরকারি ছুটি থাকায় ওইদিন হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে বৃহস্পতিবার (২৭ আগস্ট) থেকে বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম যথারীতি স্বাভাবিক নিয়মে চলবে।

এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ জাকারিয়া জানান, ঈদে-ই-মিলাদুন্নবী উপলক্ষ্যে সরকারি ছুটি থাকলেও ওইদিন হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

বিজ্ঞাপন