Friday 03 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নতুন কারা মহাপরিদর্শক হলেন মোস্তফা কামাল পাশা


২৮ নভেম্বর ২০১৮ ১৬:৪৭ | আপডেট: ২৮ নভেম্বর ২০১৮ ১৭:১৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: নতুন কারা মহাপরিদর্শক (আইজি, প্রিজন) পদে নিয়োগ পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মোস্তফা কামাল পাশা। এই পদে দায়িত্ব পালন করে আসা ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীনকে সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে।

বুধবার (২৮ নভেম্বর) সেনাবাহিনীর কর্মকর্তা মোস্তফা কামাল পাশাকে কারা মহাপরিদর্শক পদে প্রেষণে নিয়োগ করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা।

রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মুহাম্মদ আব্দুল লতিফের সই করা প্রজ্ঞাপনে ব্রিগেডিয়ার জেনারেল মোস্তফা কামাল পাশাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে নিয়োজিত করার আদেশ দেওয়া হয়। পাশাপাশি কারা মহাপরিদর্শকের দায়িত্বে থাকা ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীনকে সেনাবাহিনীর সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এইচএ/টিআর