Friday 03 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুবির প্রশাসনিক তিন পদে রদবদল


২২ জানুয়ারি ২০১৯ ০৩:৩০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। কুবি করেসপন্ডেন্ট ।।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) দুই আবাসিক হলে নতুন প্রাধ্যক্ষ এবং ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) এর নতুন অতিরিক্ত পরিচালক নিয়োগ দেয়া হয়েছে।

সোমবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের স্বাক্ষরিত আলাদা আলাদা অফিস আদেশের মাধ্যমে এ নিয়োগের বিষয়ে জানা যায়। এতে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলে প্রাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ জুলহাস মিয়া। নবাব ফয়জুন্নেসা চৌধুরাণী হলের প্রাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহকারী অধ্যাপক জিল্লুর রহমান। বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) এর অতিরিক্ত পরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহাকারী অধ্যাপক বনানী বিশ্বাসকে।

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয়েরে এক অফিস আদেশে বলা হয়, নিয়োগ প্রাপ্তদের দায়িত্ব যোগদানের তারিখ হতে কার্যকর হবে। এছাড়া এ দায়িত্ব পালনের জন্য তারা বিধি মোতাবেক আর্থিক সুবিধা প্রাপ্য হবেন।

সারাবাংলা/জেআই/এসএইচ/আরএসও

বিজ্ঞাপন

আরো