Thursday 16 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

৩ দফা রিমান্ড শেষে জামায়াত আমিরের ছেলে কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ নভেম্বর ২০২২ ১৭:১২

ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. মো. শফিকুর রহমানের ছেলে রাফাত সাদিক সাইফুল্লাহসহ ২ জনকে তৃতীয় দফায় রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

শনিবার (১৯ নভেম্বর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

কারাগারে যাওয়া অপর আসামি হলেন- আরিফ ফাহিম সিদ্দিকী।

এদিন মামলাটির তদন্ত কর্মকর্তা কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের পুলিশ পরিদর্শক মো. আবুল বাসার আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পর বিচারক এই আদেশ দেন।

যাত্রাবাড়ী থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার সাব-ইন্সপেক্টর মাহমুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

গত ১০ নভেম্বর আসামিদের তিনদিন, ১৪ নভেম্বর দুই দিন এবং ১৭ নভেম্বর এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

গত ৯ নভেম্বর আসামিদের গ্রেফতার করে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। রাফাত সাদিক জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সিলেট অঞ্চলের শীর্ষ পর্যায়ের নেতা। তিনি দীর্ঘদিন ধরেই সেখানে জিহাদি দাওয়াতের কার্যক্রম চালাতেন বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

সারাবাংলা/এআই/এমও
বিজ্ঞাপন

আরো