Saturday 18 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ওআরডিবির নতুন সভাপতি আদনান, সম্পাদক আতিকুর

ঢাবি করেসপন্ডেন্ট
৩১ মার্চ ২০২৩ ২১:৫১

ঢাকা: প্রান্তিক পর্যায় থেকে উঠে আসা শিক্ষার্থীদের সহায়তাকারী সংগঠন ‘অর্গানাইজেশন ফর রুট ডেভেলপমেন্ট বাংলাদেশ’ (ওআরডিবি)-এর নতুন সভাপতি হয়েছেন আদনান হাবিব খান। এ ছাড়া সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন আতিকুর রহমান রুহান।

গত সোমবার সংগঠনটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জুনায়েদ হোসেন খান এবং ডিরেক্টর জেনারেল সাবরিনা মনসুর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এ ছাড়া ঘোষিত কমিটিতে আরও ৯ জনকে বিভিন্ন পদে পদায়ন করা হয়।

নতুন কমিটির সভাপতি আদনান হাবিব খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস বিভাগের শিক্ষার্থী। সাধারণ সম্পাদক আতিকুর রহমান রুহান গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী।

বিজ্ঞাপন

সংগঠনটি প্রান্তিক পর্যায় থেকে উঠে আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য কাজ করে যাচ্ছে।

সংগঠনের নতুন সভাপতি আদনান হাবিব খান বলেন, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক পর্যায় থেকে উঠে আসা শিক্ষার্থীদের নিয়ে কাজ করতে চাই। তাদের স্কিল ডেভেলপমেন্ট জন্য আমরা বিভিন্ন কর্মসূচি হাতে নেব।

সাধারণ সম্পাদক আতিকুর রহমান বলেন, সবার সহযোগিতায় ওআরডিবি ঢাকা বিশ্ববিদ্যালয়কে সামনে এগিয়ে নিয়ে যেতে নবগঠিত কমিটি কাজ করে যাবে।

সারাবাংলা/আরআইআর/আইই