Saturday 18 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে ডায়ালাইসিস সেন্টার উদ্বোধন

সারাবাংলা ডেস্ক
২৫ এপ্রিল ২০২৩ ২৩:২০

ঢাকা: যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে ও অর্থায়নে অসহায় মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়ে মুন্সিগঞ্জের উত্তর সিপাহীপাড়ায় যমুনা ব্যাংক ফাউন্ডেশন ডায়ালাইসিস সেন্টার উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৪ এপ্রিল) এই ডায়ালাইসিস সেন্টার উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- যমুনা ব্যাংক লিমিটেড ও যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান সাবেক এমপি নূর মোহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক কানুতোষ মজুমদার। সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদ।

এ সময় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন শাখার ব্যবস্থাপক ও বিপুল সংখ্যক লোক উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
সারাবাংলা/পিটিএম