Sunday 26 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজশাহীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ নভেম্বর ২০২৩ ১০:৩৮

রাজশাহী: রাজশাহী নগরীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে পুড়ে গেছে ট্রাকের সামনের অংশ। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

মঙ্গলবার (২১ নভেম্বর) ভোর ৪টার দিকে নগরীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। ট্রাকটি সোমবার অন্য এক যায়গা থেকে পণ্য নিয়ে এনে রাখা হয়। পণ্যগুলো নামিয়েও দেওয়ার ভোরে আগুন দেওয়া হয়।

ট্রাকটির মালিক নগরীর কাজিহাটা এলাকার শফিকুজ্জামান শোভন বলেন, সোমবার অন্য একটি জায়গা থেকে পণ্য নিয়ে এসে ট্রাক ফাঁকা করে সেখানে রেখে দেওয়া হয়। মঙ্গলবার ভোরে জানতে পারি ট্রাকটিতে আগুন দেওয়া হয়েছে। ছুটে এসে দেখি ট্রাকের কেবিনে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দফতরের কর্মীরা ট্রাকটির আগুন নেভান। ট্রাকটির সামনের অংশ পুড়ে গেছে।

বিজ্ঞাপন

বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহাওয়ার্দী বলেন, ট্রাকের মালিককে থানায় মামলা করতে বলা হয়েছে। তিনি মামলা করলে আমরা তদন্ত করে ব্যবস্থা নেব। যারা আগুন লাগিয়েছে তাদের শনাক্তের চেষ্টা চলছে।

সারাবাংলা/ইআ