Thursday 06 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুড়িগ্রামে নৌকা ডুবে তরুণ নিখোঁজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৫০ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৪ ২১:৪৮

কুড়িগ্রাম: কুড়িগ্রামের রৌমারীতে ব্রহ্মপুত্র নদের শাখা হলহলিয়া নদীতে নৌকা ডুবে শাহা আলম (১৮) নামে এক তরুণ নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। নিখোঁজ শাহা আলম গাজীপুরের সখিপুর এলাকার রহমত আলীর ছেলে। শাহা আলম ও তার মামাতো ভাই সজিবসহ নানা বাড়ি রৌমারীর খনার চর পশ্চিম পাড়ায় বেড়াতে আসেন।

স্থানীয় লোকজন জানান, শাহা আলম ও তার মামাতো ভাই খনার চর থেকে একটি ডিঙি নৌকায় করে চরে বেড়াতে যান।  ফেরার পথে হলহলিয়া নদীতে নৌকাটি ডুবে যায়। এ ঘটনায় সজিবকে জীবিত উদ্ধার করা গেলেও শাহা আলমকে খুঁজে পাওয়া যায়নি। খবর পেয়ে রৌমারী ও জামালপুর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে উদ্ধার কাজ চালাচ্ছেন।

বিজ্ঞাপন

রৌমারী ফায়ার সার্ভিসের লিডার আব্দুল আলিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমরা নদীতে নিখোঁজ তরুণের সন্ধানে কাজ করছি।

রৌমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা বলেন, হলহলিয়া নদীতে নৌকা ডুবির ঘটনা ঘটেছে। একজনকে জীবিত উদ্ধার করা গেলেও এখনো নিখোঁজ রয়েছে একজন।

সারাবাংলা/এনইউ