Thursday 06 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ সেপ্টেম্বর ২০২৪ ১৫:৪২ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৪ ২২:১৪

কক্সবাজার: কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে পৃথক স্থানে দুইজন নিহত হয়েছেন।

রোববার (১৫ সেপ্টেম্বর) মধ্যরাতে উখিয়ার কুতুপালং লাল পাহাড়ে এবং সোমবার ভোরে উখিয়ার জামতলী ক্যাম্পে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন উখিয়া থানা পুলিশের ওসি শামীম হোসেন।

এর মধ্যে লাল পাহাড়ে নিহত হয়েছেন ৪ নম্বর এক্সটেনশন ক্যাম্পের সি-১ ব্লকের রশিদ আহমেদের ছেলে কবির আহমেদ (২৭)। জমতালী ১৫ নম্বর ক্যাম্পে নিহত হয়েছেন মৃত হাবিবের ছেলে নুর বশর (৫৪)।

উখিয়া থানা পুলিশের ওসি শামীম হোসেন জানিয়েছেন, রোববার দিবাগত রাত ১টা ৪০ মিনিটের দিকে ১৫ নম্বর ক্যাম্পের নিজ ঘর থেকে নুর বশরকে ৩০/৪০ জন অস্ত্রধারীরা ধরে রাস্তার উপর এনে গুলি করে। যার একটি গুলি বুকের বাম পাশে এবং অপর গুলি বাম পাশের কোমরে লেগে ঘটনাস্থলে মারা যান বশর।

বিজ্ঞাপন

ওসি জানান, সোমবার ভোরে কবির আহমেদকে ঘরে সামনে গুলি করে এবং চাকু দিয়ে একাধিক আঘাত করে হত্যা করে। মরদেহ দুইটি সুরতহাল সম্পন্ন করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা কার্যক্রম প্রক্রিয়াধীন। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে। পুলিশি টহল ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

ওসি জানিয়েছেন, প্রাথমিকভাবে দুইটি সন্ত্রাসীর গোষ্ঠির বিরোধের জের ধরে এ ঘটনা বলে নিশ্চিত হওয়া গেছে। রোহিঙ্গা আরসা ও আরএসও গোষ্ঠির মধ্যে ক্যাম্প নিয়ন্ত্রণ নিয়ে এই বিরোধ চলে আসছে।

সারাবাংলা/এনইউ