Thursday 06 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নরসিংদীতে ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৩০ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৪ ২১:৪৯

নরসিংদী: নরসিংদীতে রেললাইনের কালভার্টের নিচ থেকে রতন মিয়া (৩৫) নামে এক ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।

সোমবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে নরসিংদী রেলওয়ে স্টেশনের অদূরে নরসিংদী চেম্বার অব কমার্স ভবনসংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার।

নিহত রতন পৌর শহরের বানিয়াছল এলাকার মৃত আবু তাহেরের ছেলে। তিনি নরসিংদী রেলওয়ে স্টেশন সংলগ্ন খালপাড় এলাকায় বসবাস করতেন।

নরসিংদী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ (উপ-পরিদর্শক) শহীদুল্লাহ্ জানান, রেললাইনের কালভার্টের নিচে পানিতে ভাসমান অবস্থায় মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আলামত সংগ্রহ শেষে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহটি উদ্ধার করা হয়। খবর পেয়ে নিহতের পরিবারের সদস্যরা মরদেহ শনাক্ত করেন। নিহতের মাথা ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। রাতের কোনো একসময় ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বিজ্ঞাপন

এ ঘটনায় পরিবারের অভিযোগ অনুযায়ী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।

সারাবাংলা/পিটিএম