Thursday 06 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চকরিয়ায় পুকুরে গোসলে নেমে ২ বোনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ সেপ্টেম্বর ২০২৪ ১৮:২৭ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৪ ২১:৪৯

কক্সবাজার: জেলার চকরিয়ায় গোসল করতে নেমে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে চাচাতো বোন। এ সময় তাদের আরেক চাচাতো ভাইও পানিতে ডুবে গুরুতর অসুস্থ হয়ে পড়েছে।

সোমবার (১৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে পৌরসভার কাহারিয়াঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত দুই বোন হলো- কাহারিয়াঘোনার জমির উদ্দিনের কন্যা মিফতাহুল জান্নাত (১০) ও নবী হোসেনের কন্যা সানজিদা হোসেন ইমু (৮)। আহত আহাদুজ্জামান (৬) নবী হোসেনের ছেলে।

পরিবারের উদ্ধৃতি দিয়ে স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, ‘প্রতিদিনের মতো তিন ভাইবোন মিলে পুকুরে গোসল করতে নামে। এক পর্যায়ে সানজিদা ও তার ছোট ভাই আসাদুজ্জামানকে পুকুরের পানিতে ডুবে যেতে দেখে তাদের বাচাঁতে চাচাতো বোন মিফতাহুল জান্নাত পুকুরে নেমে পড়ে। এ সময় তাদের ডুবে যেতে দেখে চিৎকার দিলে স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে গিয়ে তিন জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কিন্তু সেখানে কর্তব্যরত চিকিসক দু’জনকে মৃত ঘোষণা করেন। অপর শিশু আসাদুজ্জামানকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মো. রিয়াসাদ আজিম সিদ্দিকী জানান, পুকুরে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া অপর শিশু গুরুতর অসুস্থ হয়ে পড়ে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়েছে।

সারাবাংলা/পিটিএম