Friday 07 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রিমান্ড শেষে কারাগারে ফজলে করিম

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ সেপ্টেম্বর ২০২৪ ১৭:০৩ | আপডেট: ২২ অক্টোবর ২০২৪ ১৩:১৩

চট্টগ্রাম ব্যুরো: সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীকে দুই দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন চট্টগ্রামের একটি আদালত।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম জুডিশিয়াল মাজিস্ট্রেট নুরুল হারুনের আদালত এ আদেশ দেন।

চট্টগ্রাম জেলা আদালতের পুলিশ পরিদর্শক জাকির হোসাইন মাহমুদ সারাবাংলাকে জানান, সকাল ১০টার দিকে এবিএম ফজলে করিম চৌধুরীকে আদালত প্রাঙ্গনে এনে পুলিশের গাড়িতে রাখা হয়। তাকে এজলাসে না নিয়ে রিমান্ড শেষ হওয়ার বিষয়টি বিচারককে অবহিত করা হয়। পরে আদালতের নির্দেশে ফজলে করিমকে চট্টগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার ইব্রাহিম রাজু সারাবাংলাকে বলেন, ‘সকাল সাড়ে ১১টার দিকে সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীকে কারাগারে আনা হয়েছে। এসময় কড়া নিরাপত্তা ছিল।’

বিজ্ঞাপন

গত ২৩ আগস্ট চট্টগ্রামের রাউজানে মুনিরিয়া যুব তাবলীগ কমিটির কার্যালয়ে হামলা ভাঙচুরের অভিযোগে সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী, তার ছেলে ফারাজ করিম চৌধুরীসহ ৬৮ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন মুনিরিয়া যুব তাবলীগ কমিটির সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আলাউদ্দিন।

উল্লেখ্য, গত ১২ সেপ্টেম্বর অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার সময় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার গাজীরবাজার থেকে সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সারাবাংলা/আইসি/এনইউ