Friday 07 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নিহত সৈকত ও পারভেজের পরিবারকে আর্থিক সহায়তা বিএনপির

স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ সেপ্টেম্বর ২০২৪ ১৮:০৭ | আপডেট: ২২ অক্টোবর ২০২৪ ১৩:১৯

ঢাকা: ছাত্র-জনতার আন্দোলনের সময় নিহত সৈকত চন্দ্র দে এবং পারভেজের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে ‘আমরা বিএনপি পরিবার’।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ঢাকার শনির আখড়া মাতুয়াইল মৃধা বাড়ি এলাকায় গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সমবেদনা বার্তা ও আর্থিক সহায়তা তুলে দেন দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, আহবায়ক আতিকুর রহমান রুমন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন, বিএনপি নেতা আবুল কাশেম, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মিথুন, সদস্য মাসুদ রানা লিটন, ফরহাদ আলী সজীব, শাহাদত হোসেন প্রমুখ।

বিজ্ঞাপন
সারাবাংলা/এজেড/এনইউ