Friday 07 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

গেন্ডারিয়ায় দেয়াল ধসে যুবকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ সেপ্টেম্বর ২০২৪ ১৯:১১ | আপডেট: ২২ অক্টোবর ২০২৪ ১৩:২৪

ঢাকা: রাজধানীর গেন্ডারিয়ায় নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে রাসেল (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ২টার দিকে গেন্ডারিয়ার কেরানীবাড়ি ভাট্টিখানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ৩টার দিকে মারা যান তিনি।

রাসেলকে হাসপাতালে নিয়ে যাওয়া পথচারী মো. রাজু ও হাসান জানান, ভাট্টিখানা এলাকার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন ওই যুবক। তখন পাশে নির্মাণাধীন একটি ভবনের নিচতলার দেয়াল ধসে রাস্তার ওপর পড়ে। এতে ওই দেয়ালের নিচে চাপা পড়েন রাসেল। দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে সেখান থেকে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি দেখে সেখান থেকে তাকে ঢামেকে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বিজ্ঞাপন

তারা আরও জানান, গেন্ডারিয়া এলাকায় থাকতেন রাসেল। তবে তার সম্পর্কে বিস্তারিত কিছু জানাতে পারেননি তারা।

ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। মৃত রাসেল গ্যান্ডারিয়া এলাকায় থাকতেন। মিটফোর্ড হাসপাতাল এলাকায় ওষুধের দোকানে কাজ করতেন। তবে তার বিস্তারিত ঠিকানা জানা সম্ভব হয়নি। ঘটনাটি গেন্ডারিয়া থানা পুলিশকে জানানো হয়েছে।

সারাবাংলা/এসএসআর/এনইউ