Friday 07 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কারাগারে অসুস্থ কয়েদির ঢামেক হাসপাতালে মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৫:০২ | আপডেট: ২২ অক্টোবর ২০২৪ ১৩:৩৪

ঢাকা: কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি মামুনুর রশীদ (৪৬) নামে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে কারারক্ষীরা তাকে কারাগার থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, সকালে কারাগারে অসুস্থ হয়ে পড়েন ওই বন্দি। পরে কারারক্ষীরা ওই বন্দিকে দ্রুত হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

জানা যায়, ওই বন্দির বাড়ি নারায়ণগঞ্জ সদর উপজেলার পশ্চিম মাজদাইর এলাকায়। বাবার নাম মো. হোসেন ওরফে ইব্রাহিম। যাত্রাবাড়ী থানার মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি ছিলেন তিনি। তার কয়েদি নম্বর- ৪৩৭২/এ।

বিজ্ঞাপন
সারাবাংলা/এসএসআর/এনইউ