Friday 07 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

প্রত্নতত্ত্ব স্থাপনা সংরক্ষণের নীতিমালা হচ্ছে: সংস্কৃতি উপদেষ্টা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৭:১০ | আপডেট: ২২ অক্টোবর ২০২৪ ১৩:৩৪

মুন্সীগঞ্জ: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সংস্কৃতিক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, বাংলাদেশে যে সব প্রত্নতত্ত্ব স্থাপনা রয়েছে সেগুলো সংরক্ষণের নীতিমালা ঠিক করা হচ্ছে।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকালে মুন্সীগঞ্জে প্রত্নতাত্ত্বিক স্থাপনা ইদ্রাকপুর কেল্লা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এদিন সকাল সাড়ে ১০ টার দিকে তিনি মুন্সীগঞ্জ শহরের মোঘল আমলের প্রাচীন প্রত্নতত্ত্ব নিদর্শন ইদ্রাকপুর কেল্লা পরিদর্শন করেন। পরে তিনি মুন্সীগঞ্জ সদরের রাজা হরিশ চন্দ্রের দীঘি, মীরকাদিম সেতু,বাবা আদম শাহী মসজিদ, টঙ্গীবাড়ি উপজেলার সোনারং জোরা মঠ এবং শ্রীনগরে বিজ্ঞানী স্যার জগদীশ চন্দ্র বসুর বাড়িও পরিদর্শন করেন।

বিজ্ঞাপন

ড. আসিফ নজরুল বলেন, বাংলাদেশর প্রত্নতত্ত্ব স্থাপনা অনেক সমৃদ্ধ। এগুলোর ওপর এখন নজর দেওয়ার সময় এসেছে। দেশের প্রত্নতত্ত্ব নিদর্শনগুলো সরজমিনে দেখে কী ধরনের সংরক্ষণের প্রয়োজন রয়েছে তা পর্যবেক্ষণ করে একটি নীতিমালা প্রণয়ন করা হবে। এসব স্থাপনা না দেখলে সঠিক নীতিমালা ঠিক করা যাবে না।

সারাবাংলা/এনইউ