Friday 07 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

খুলনায় ট্রাকচাপায় পুলিশ সদস্য নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ সেপ্টেম্বর ২০২৪ ১০:৪০ | আপডেট: ২২ অক্টোবর ২০২৪ ১৪:৫৭

খুলনা: খুলনার ডুমুরিয়ায় ট্রাকচাপায় ফারজানা ইয়াসমিন নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।

রোববার (২৯ সেপ্টেম্বর) রাত পৌনে ৮টার দিকে উপজেলার গুটুদিয়া ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে। ফারজানা ইয়াসমিন ডুমুরিয়া থানায় কর্মরত ছিলেন।

স্থানীয় জানান, ফারজানা ইয়াসমিন তার ভাইয়ের মোটরসাইকেলে খুলনা থেকে ডুমুরিয়ার উদ্দেশে রওনা হন। তাদের মোটরসাইকলেটি গুটুদিয়া ইউনিয়ন পরিষদের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক মোটরসাইকলেটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ফারজানা ইয়াসমিনের মৃত্যু হয়।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে থেকে ট্রাকটি আটক করা হয়েছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/ইআ