Friday 07 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জনগণকে শক্তি ও সাহস নিয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান হাসিনার


৩০ সেপ্টেম্বর ২০২৪ ১৬:০৫ | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৪ ১৭:০৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ৭৮তম জন্মদিন পালন করায় দলীয় নেতাকর্মীসহ দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি তিনি আশাবাদ ব্যক্ত করে বলেছেন, খুব দ্রুতই এ আঁধার কেটে যাবে। বাংলাদেশের জনগণকে শক্তি ও সাহস নিয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে।

রোববার (২৯ সেপ্টেম্বর) রাতে দলের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া সই করা এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের আপামর জনসাধারণ ও দলীয় নেতাকর্মীরা এই কঠিন সময়েও শত প্রতিকূলতা ডিঙিয়ে এবং বাধা-বিপত্তি উপেক্ষা করে স্বতঃস্ফূর্তভাবে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার জন্মদিন পালন করায় সবার প্রতি তিনি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। দেশের বিভিন্ন স্থানে তার জন্মদিন পালনে বাধা দেওয়া সত্ত্বেও কেউ পিছপা হয়নি।

বিজ্ঞাপন

বিবৃতিতে আরও বলা হয়, তার প্রতি দেশের জনগণের এই অকৃত্রিম ভালোবাসা ও মমতায় তিনি অত্যন্ত আবেগাপ্লুত হয়ে পড়েন এবং বাংলাদেশের জনগণের কল্যাণে বরাবরের ন্যায় নিজের জীবন উৎসর্গ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, খুব দ্রুতই এ আঁধার কেটে যাবে এবং বাংলাদেশের জনগণকে শক্তি ও সাহস নিয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে।

এছাড়া, দেশবাসী এবং দলীয় নেতাকর্মীদের জন্য পরম করুণাময় আল্লাহ তায়ালার নিকট দোয়া প্রার্থনা করেন শেখ হাসিনা।