Friday 07 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘দলবাজ’ বিচারপতিদের পদত্যাগ চেয়ে আল্টিমেটাম


৩০ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৫৩ | আপডেট: ১ অক্টোবর ২০২৪ ০১:৩২

ঢাকা: শেখ হাসিনা সরকারের আমলে নিয়োগকৃত দলবাজ ও দুর্নীতিবাজ হিসেবে চিহ্নিত বিচারপতিদের পদত্যাগের দাবিতে আল্টিমেটাম দিয়েছেন সাধারণ আইনজীবীরা।

সোমবার (৩০ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের এনেক্স ভবনের সামনে সাধারণ আইনজীবীদের ব্যানারে আয়োজিত বিক্ষোভ মিছিল ও মানববন্ধন থেকে এ আল্টিমেটাম দেওয়া হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ২০ অক্টোবরের মধ্যে সুপ্রিম কোর্টে দলবাজ, দুর্নীতিবাজ হিসেবে চিহ্নিত বিচারপতিদের পদত্যাগ করতে হবে। অন্যথায় ২০ অক্টোবরের পর দলবাজ বিচারপতিদের বিচারকাজে অংশ নিতে দেওয়া হবে না। ২০ অক্টোবরের মধ্যে দলবাজ বিচারপতিরা যদি স্বেচ্ছায় পদত্যাগ না করেন তাহলে আমরা প্রধান বিচারপতি ও সরকারকে আহ্বান জানাব তাদের অপসারণ করুন।

বিজ্ঞাপন

বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন জ্যেষ্ঠ আইনজীবী মহসীন রশিদ, আইনজীবী সৈয়দ মামুন মাহবুব, রফিকুল ইসলাম তালুকদার রাজা, মো. জয়নাল আবেদীন, সরকার নুরে এরশাদ সিদ্দিকী, এম আশরাফুল ইসলাম আশরাফ, জুলফিকার আলী জুনু প্রমুখ।