Friday 07 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন গ্রিজমান

স্পোর্টস ডেস্ক
৩০ সেপ্টেম্বর ২০২৪ ২০:০০

একটা সময় জাতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। তবে সময়ের সাথে প্রয়োজনীয়তা কমেছে ফ্রান্স ফরোয়ার্ড আতোইন গ্রিজমানের। অবশেষে ৩৩ বছর বয়সেই জাতীয় দলকে বিদায় বলার ঘোষণা দিয়েছেন বিশ্বকাপজয়ী গ্রিজমান।

এক বার্তায় গ্রিজমান জানিয়েছেন, নতুনদের সুযোগ করে দেওয়ার জন্যই ফ্রান্সের জার্সিতে আর দেখা যাবে না তাকে, ‘আমি ফ্রান্স দলের খেলোয়াড় হিসেবে অবসরের ঘোষণা দিচ্ছি। ১০টি অবিশ্বাস্য বছর কাটানোর পর আমি এই অধ্যায়ের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছি। নতুন প্রজন্মের জন্য পথ তৈরি করার এখনই সময়। ফ্রান্সের জার্সি গায়ে খেলা ছিল আমার জন্য দারুণ সম্মান ও গৌরবের।’

বিজ্ঞাপন

২০১৪ সালে ফ্রান্সের হয়ে অভিষেক হয় গ্রিজমানের। জাতীয় দলের হয়ে তিনি খেলেছেন ১৩৭ ম্যাচ। ফ্রান্সের হয়ে টানা ৮৪ ম্যাচ খেলার রেকর্ডও আছে তার নামের পাশে। জাতীয় দলের হয়ে ৪৪ গোলের পাশাপাশি গ্রিজমান করেছেন ৩৮ অ্যাসিস্ট। ফ্রান্সের হয়ে ২০১৮ সালে বিশ্বকাপ জেতার গৌরব অর্জন করেছেন তিনি, জিতেছেন ২০২১ সালের নেশনস লিগও।

সারাবাংলা/এফএম