নওগাঁ: জেলার আত্রাইয়ে খালে মাছ ধরার সময় বজ্রপাতে রায়হান আলী মন্ডল (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার ( ১১ অক্টোবর) দুপুরে আত্রাই উপজেলার উদয়পুর খালে ঘটনাটি ঘটে। নিহত রায়হান আলী উপজেলার ক্ষুদ্রবিশা গ্রামের সাদেক আলীর ছেলে।
নওগাঁর আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শাহাবুদ্দীন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘নিহত রায়হানসহ বেশ কয়েকজন সকাল থেকেই মাছ ধরছিল। দুপুরের দিকে ওই এলাকায় বজ্রপাত হলে রায়হান গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।’
ওসি শাহাবুদ্দীন আরও জানান, সংবাদটি পাওয়ার পরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।