Saturday 08 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘ভারত শেখ হাসিনাকে ট্রাভেল ডকুমেন্ট দিলেও দু’দেশের সম্পর্ক অবনতি হবে না’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ অক্টোবর ২০২৪ ০১:১৯ | আপডেট: ২২ অক্টোবর ২০২৪ ১৪:২১

নরসিংদী: ভারত শেখ হাসিনাকে ট্রাভেল ডকুমেন্ট দিলেও দু’দেশের মধ্যে সম্পর্কে অবনতি ঘটাবে না বলে আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেছেন, ট্রাভেল ডকুমেন্ট যেকোনো দেশ যে কাউকেই ইস্যু করতে পারে। সেটি আটকানোর ক্ষমতা পররাষ্ট্র উপদেষ্টার নেই।

শনিবার (১২ অক্টোবর) বিকেলে নরসিংদীতে পূজামণ্ডপ পরিদর্শনের সময় শহরের সেবাসংঘ মন্দিরে এসব কথা বলেন।

তৌহিদ হোসেন বলেন, ‘কোনো মামলায় আদালত শেখ হাসিনাকে হাজির করতে বললে সে বিষয়ে ব্যবস্থা নেবে পররাষ্ট্র মন্ত্রণালয়।’

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ভারতের সঙ্গে সম্পর্কে কিছুটা অস্বস্তি ছিল। সেগুলো কাটিয়ে উঠতে চেষ্টা চলছে। সু-সম্পর্ক দু-দেশেরই প্রয়োজন রয়েছে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘দুর্গাপূজার নিরাপত্তাসহ সার্বিক বিষয়ে সরকারের নজরদারি ছিল।’ দশমী পর্যন্ত আইন-শৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার অনুরোধ জানান তৌহিদ হোসেন।

এ সময় নরসিংদীর জেলা প্রশাসক রাশেদ হোসেন চৌধুরীসহ হিন্দু ধর্মাবলম্বী নেতারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/পিটিএম