Saturday 08 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

খুলনায় নৌকাবাইচে সেরা রত্নতরী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ অক্টোবর ২০২৪ ১৯:১৬

খুলনা: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে খুলনার পাইকগাছায় ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় রত্নতরী প্রথম, রিয়া নৌকা বাইচ দল দ্বিতীয় ও আলমশাহী তরী তৃতীয় হয়েছে।

শনিবার (১২ অক্টোবর) বিকালে বিজয়া দশমীতে আমুড়কাটাস্থ কড়ুলিয়া নদীতে নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ৫ টি নৌকা অংশ নেয়।
সোলাদানা ইউনিয়নের ৯টি মন্দির কমিটি এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

নৌকাবাইচকে কেন্দ্র করে তৈরি হয় আনন্দঘন পরিবেশ। নানা রঙের পোশাকে বাইচে অংশ নেন প্রতিযোগীরা। নানা বর্ণে, আনন্দে-উল্লাসে বেশ জমে ওঠে বাইচ। নৌকাবাইচের সরু ও লম্বাটে নৌকাগুলো নদীর পানি কেটে দ্রুতগতিতে এগিয়ে চলে। যা দেখে মুগ্ধ হয়েছেন নদীর দুই পাড়ের মানুষ।

বিজ্ঞাপন

পরে বিজয়ীদের মাঝে নগদ অর্থ পুরস্কার হিসেবে প্রদান করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোলাদানা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সিনিয়র নেতা এসএম এনামুল হক।

আমুরকাট সার্বজনীন মন্দির কমিটির সভাপতি সমীরন কুমার মন্ডলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কয়রা উপজেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট মোমরেজুল ইসলাম, যুবদল খুলনা জেলা সাবেক সাধারণ সম্পাদক ইবাদুল হক রুবায়েত, আব্দুল্লাহ হেল কাফি, জাবের আলী, অহেদুজ্জামান সোহাগ, আতিক নেওয়াজ ও জাহিদুর রহমান শোভন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আসলাম পারভেজ, যুবদল নেতা তোহিদুল ইসলাম মুকুল, ইমরান সরদার, যজ্ঞেশ্বর সানা কার্তিক, ঠাকুর দাস সরদার, কিশোর কুমার মন্ডল, সাবেক অধ্যপক রমেন্দ্র নাথ সরকার ও প্রতীত পবণ রায় প্রমুখ।

সারাবাংলা/এসআর