ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য মিনাস গেরাইসে একটি অগ্নিনির্বাপক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ শনিবার (১২ অক্টোবর) এ কথা জানায়।
অগ্নিনির্বাপণ বিভাগের মুখপাত্র লেফটেন্যান্ট হেনরিক বার্সেলোস স্থানীয় গণমাধ্যমকে জানান, ‘শুক্রবার বিকেল থেকে নিখোঁজ হেলিকপ্টারটির সন্ধান পাওয়া গেছে শনিবার সকালে ওরো প্রেটো শহরের কাছে।
বিধ্বস্ত হেলিকপ্টারটিতে আরোহী ছিলেন চারজন দমকলকর্মী, একজন নার্স এবং একজন চিকিৎসক। দুর্ঘটনায় ছয়জনের মৃত্যু হয়েছে।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ওরো প্রেটো কাছে বিধ্বস্ত হওয়া একটি ছোট বিমান অনুসন্ধানে সহায়তার জন্য শুক্রবার এই ক্র দের পাঠানো হয়েছিল।