Sunday 09 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বান্দরবান প্রেস ক্লাবে নবীনদের বরণ করলেন প্রবীণরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ অক্টোবর ২০২৪ ১৫:৪৪

বান্দরবান প্রেস ক্লাব। ছবি: সারাবাংলা।

বান্দরবান: বান্দরবান প্রেস ক্লাবের ২১ জন সংবাদিককে প্রাথমিক সদস্য পদে অন্তর্ভুক্ত করে বরণ করেছেন জেলার প্রবীণ সংবাদিকরা। ফুলেল শুভেচ্ছা জানানো হয় তাদের। এমন আয়োজনে খুশি নবীনরা।

সোমবার (২৮ অক্টোবর) দুপুরে বান্দরবান প্রেস ক্লাবের আয়োজনে নতুন অন্তর্ভুক্ত সদস্য বরণ অনুষ্ঠানে ফুল দিয়ে নতুন সদস্যদের বরণ করে নেয়া হয়। এ সময় ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে মতবিনিময় সভা হয়।

এসময় সাংবাদিকরা ‘নবীন-প্রবীণদের সমন্বয়ে পার্বত্য জেলা বান্দরবানকে এগিয়ে নেয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। জেলার উন্নয়নে আরো ভূমিকা রাখার আশাবাদ ব্যক্ত করেন।

বান্দরবান প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এন এ জাকিরের সঞ্চালনায় বক্তব্য দেন সাবেক সভাপতি অধ্যাপক ওসমান গণি, একেএম জাহাঙ্গীর, সাবেক সাধারণ সম্পাদক মিনারুল হক, নির্বাহী সদস্য আবুল বশর সিদ্দিকী, কৌশিক দাশসহ প্রেসক্লাবের সদস্যরা।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, ১৯৭৭সালে পার্বত্য জেলা বান্দরবানে সাংবাদিকদের মান উন্নয়ন ও পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রেস ক্লাব প্রতিষ্ঠিত হয়। বর্তমানে প্রেস ক্লাবে ৩৯জন সদস্য রয়েছেন ।

সারাবাংলা/এসআর