Monday 10 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

৩ লাখ টাকার বিদেশী মদসহ মাদক কারবারি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ অক্টোবর ২০২৪ ১৬:০৫

নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে ৮০ বোতল বিদেশী মদসহ এক মাদক কারবারিকে আটক করেছে।

আটক নুর মোহাম্মদ (৫০) উপজেলার আন্ডারচর ইউনিয়নের পূর্ব মাইছচরা গ্রামের সকিনার বাপের বাড়ির মরহুম চাঁন মিয়ার ছেলে ।

মঙ্গলবার (২৯ অক্টোবর) ভোরে উপজেলার চৌমুহনী পৌরসভার গনিপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

নোয়াখালী জেলা গোয়েন্দা শাখা (ওসি-ডিবি) আশরাফ উদ্দিন জানান, ভোরে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি দল উপজেলার চৌমুহনী পৌরসভার গনিপুর এলাকার নাজমা ভিলা নামে একটি বাসায় অভিযান চালানো হয়।

অভিযানে চোরাই পথ দিয়ে আসা বিদেশী ব্যান্ডের ৮০ বোতল বিদেশী মদসহ মাদক কারবারি নুর উদ্দিনকে আটক করে।

বিজ্ঞাপন

আটক হওয়া মদের আনুমানিক বাজার মূল্য ৩ লাখ টাকা। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

সারাবাংলা/এসডব্লিউআর