Wednesday 12 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘ফারুকী বিকৃত রুচির সমাজবিধ্বংসী, অবিলম্বে অপসারণ করুন’

স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ নভেম্বর ২০২৪ ২২:১৪ | আপডেট: ১৪ নভেম্বর ২০২৪ ০২:১৬

ঢাকা: নতুন নিয়োগ পাওয়া সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীকে ‘বিকৃত রুচির সমাজবিধ্বংসী’ আখ্যা দিয়ে অবিলম্বে তার অপসারণ দাবি করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

বুধবার (১৩ নভেম্বর) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ দাবি জানান।

সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, ‘বাংলাদেশে কি যোগ্য ও সৎ মানুষের অভাব ছিল যে, একজন বিকৃত রুচির সমাজবিধ্বংসী ব্যক্তিকে উপদেষ্টা পরিষদে অন্তর্ভূক্ত করতে হবে? তার মতো একজন বিতর্কিত লোককে অন্তর্বর্তী সরকারে অন্তর্ভুক্ত করায় পুরো সরকারই প্রশ্নের মুখে পড়েছে। একজন সমাজবিধ্বংসী, ইসলামবিরোধীকে উপদেষ্টা পরিষদে অন্তর্ভূক্ত করায় জনতা চরমভাবে ক্ষুব্ধ ও মর্মাহত। এই বিতর্কিত উপদেষ্টাকে অবিলম্বে অপসারণ করে যোগ্য, দেশপ্রেমিক ও সৎ লোককে উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্ত করুন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘মোস্তফা সরয়ার ফারুকী নাটক ও সিনেমার মাধ্যমে সমাজে পরকিয়া, সমকামীতা এবং বিকৃত রুচি প্রসারের মাধ্যমে সমাজবিধ্বংসী ভুমিকা পালন করে আসছে। আমাদের ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের চরম বিরোধী এমন একজন বিকৃত রুচির মানুষ জুলাই বিপ্লব পরবর্তী সরকারের উপদেষ্টা হতে পারেন না।’

‘তাছাড়া ফারুকী ২০১৩ সালে মতিঝিলের শাপলা চত্ত্বরে নিরীহ হেফাজত কর্মীদের ওপর আওয়ামী ফ্যাসিস্টদের চালানো গণহত্যার একজন সমর্থক। তিনি একজন চি‎হ্নিত শাহবাগী এবং পতিত সরকারের দোসর। তার নিয়োগে আওয়ামী ফ্যাসিবাদকে পুনর্বাসনের চেষ্টা হচ্ছে কিনা, তা নিয়েও জনমনে সংশয় ও সন্দেহ সৃষ্টি হয়েছে’— বলেন সৈয়দ রেজাউল করীম।

সারাবাংলা/এজেড/এসআর