Wednesday 12 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বান্দরবা‌নের কেএনএফর আস্তানা থে‌কে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ নভেম্বর ২০২৪ ১৫:২৯ | আপডেট: ১৪ নভেম্বর ২০২৪ ১৫:৩২

বান্দরবান জেলার অন্তর্গত রুমা উপজেলার থানা

বান্দরবান: বান্দরবা‌নের রুমার মুনলাই পাড়ার কা‌ছে কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) আস্তানা থে‌কে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ গুরুত্বপূর্ণ সরঞ্জামাদি উদ্ধার করে‌ছে রুমা সেনা জোন।

বৃহষ্প‌তিবার (১৪ ন‌ভেম্বর) ভোর ৫টায় রুমার মুনলাই পাড়ার কা‌ছে এক‌টি জঙ্গ‌লে এ ঘটনা ঘ‌টে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এর সহকারী পরিচালক রাশেদুল আলম খান স্বাক্ষ‌রিত এক প্রেস বিজ্ঞ‌প্তির মাধ‌্যমে এই তথ‌্য নি‌শ্চিত করা হয়েছে।

গোয়েন্দার তথ্যসূত্রে, ১৪ নভেম্বর ভোর ৫টায় মুনলাইপাড়ার নিকটবর্তী জঙ্গলে কেএনএফ এর আশ্রয়স্থলে বান্দরবান রিজিয়নের অন্তর্গত রুমা জোন কর্তৃক একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে কেএনএফর আস্তানা থে‌কে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ গুরুত্বপূর্ণ সরঞ্জামাদি উদ্ধার করে‌ছে রুমা সেনা জোন।

বিজ্ঞাপন
সারাবাংলা/এনজে