Thursday 13 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

টাঙ্গাইলে বাস ও পিকআপের সংঘর্ষে নিহত ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ নভেম্বর ২০২৪ ১০:৩৭ | আপডেট: ১৯ নভেম্বর ২০২৪ ১০:৫৯

টাঙ্গাইলে বাস ও পিকআপের সংঘর্ষ। ছবি: সারাবাংলা

টাঙ্গাইল: টাঙ্গাইলের মধুপুরে বাস ও পিকআপের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৯ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের উপজেলার মালাউরি স্কুলের সামনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জামালপুর জেলার ইসলামপুর উপজেলার মোহাম্মদপুর গ্রামের আতর আলীর ছেলে রবিউল ইসলাম (২৮), একই উপজেলার সাধু মিয়ার ছেলে বরইল্লা (৪২) ও পিকআপ চালক সুজন মিয়া (৩৫)। নিহত অপর জনের পরিচয় জানা যায়নি।

নিহত একজনের নাম পরিচয় জানা যায়নি।

মধুপুর থানার পরিদর্শক (তদন্ত) রাসেল আহমেদ জানান, ধনবাড়ী থেকে ঢাকাগামী বিনিময় পরিবহণের একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা জামালপুরগামী পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই দুইজন নিহত হন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। তাদের উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন
সারাবাংলা/এমপি