Thursday 13 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২০ নভেম্বর ২০২৪ ১৬:৪৫

মৃত মাহফুজ হোসেন মোল্লা (২৬)

বরিশাল: পুকুরে বৈদ্যুতিক মোটর লাগিয়ে মাছ ধরতে গিয়ে ঝালকাঠির রাজাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাহফুজ হোসেন মোল্লা (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে৷

বুধবার (২০ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার শুক্তাগড় ইউনিয়নের মোল্লারহাট এলাকায় এ ঘটনা ঘটে ৷

নিহত মাহফুজ শুক্তাগড় এলাকার লেকায়েত হোসেন মোল্লার ছেলে। তিনি স্থানীয় মোল্লারহাট বাজারের হোটেল ব্যবসায়ী ছিলেন।

রাজাপুর থানার এসআই আল হেলাল সিকদার জানান, মোল্লারহাট বাজার এলাকার আউয়াল মোল্লার ছেলে লাবু মোল্লার একটি পুকুরে বৈদ্যুতিক মোটর লাগিয়ে পানি নিষ্কাশনের সময় বিদ্যুতায়িত হন মাহফুজ৷ এ সময় তাকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন৷

বিজ্ঞাপন

রাজাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন জানান, মৃতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে তার পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।’

সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

আরো