Thursday 13 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

টিএসসিতে মোটরসাইকেল দুর্ঘটনা, নিহত ১

স্টাফ করেসপন্ডেন্ট
২১ নভেম্বর ২০২৪ ১১:৪৯ | আপডেট: ২১ নভেম্বর ২০২৪ ১৭:৫৮

প্রতীকী ছবি

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে মোটরসাইকেল দুর্ঘটনায় সজিব (২৪) নামে এক যুবকের নিহত হয়েছেন। আহত হয়েছেন নিহতের বন্ধু ঈশান (২২) ও মোজাহিদ (২৩)।

বুধবার দিবাগত রাত ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত আড়াইটার দিকে সজিবকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে নিহতের বন্ধু মো. সোহেল জানান, ‘সজিবের বাসা ডেমরা সারুলিয়ায়। গুলিস্তানে স্টেডিয়াম মার্কেটে একটি স্পোর্টসের দোকানে কর্মচারী সে। তাদের আরেক বন্ধুর বোনের বিয়ের অনুষ্ঠান ছিল বুধবার রাতে। তারা বেশ কয়েকজন বন্ধু মিলে বকশিবাজার রোকেয়া কুঞ্জ নামে কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন। রাত ২টা কিছু আগে সজিব কমিউনিটি সেন্টার থেকে বাইক নিয়ে ঘুরতে বের হয়। তার বাইকের পিছনে বসা ছিল ঈশান এবং আরেকটি বাইকে ছিল মুজাহিদ। এর কিছুক্ষণ পর জানতে পারেন, টিএসসিতে দুর্ঘটনা ঘটেছে। তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘জানতে পেরেছি, টিএসসি এলাকায় মুজাহিদের মোটরসাইকেলের পিছনে ধাক্কা দেয় সজিবের মোটরসাইকেলটি। এতে দুটি মোটরসাইকেল নিয়েই ৩ জন ছিটকে পড়ে। গুরুতর আহত হয় সজিব এবং ঈশান। মোজাহিদও কিছুটা আহত হয়। পরে পথচারীরা তাদেরকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক সজিবকে মৃত ঘোষণা করেন। আর প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় নিয়ে যাওয়া হয়েছে ঈশানকে।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘পরিবারের আবেদনে শাহবাগ থানা পুলিশ মরদেহটি বিনা ময়নাতদন্তে হস্তান্তর করেছে পরিবারের কাছে।’

সারাবাংলা/এসএসআর/এইচআই
বিজ্ঞাপন

আরো