Thursday 13 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বাঁধ নির্মাণে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা: পরিবেশ উপদেষ্টা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ নভেম্বর ২০২৪ ১৭:২৬ | আপডেট: ২৬ নভেম্বর ২০২৪ ১৯:০৫

সুনামগঞ্জের বিভিন্ন হাওরের ফসল রক্ষা বাঁধ পরিদর্শনে উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান ও মো. জাহাঙ্গীর আলম চৌধুরী

সুনামগঞ্জ: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণে কেউ অনিয়ম করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নির্ধারিত সময়ে বাঁধের কাজ শেষে হবে।

তিনি বলেন, ফসল রক্ষা বাঁধের বরাদ্দের নামে অহেতুক কোনো প্রকল্প নেওয়া হবে না। যা পরিবেশের ক্ষতি করে। এক কথা পরিবেশ রক্ষা করেই বাঁধ নির্মাণ করা হবে। সেই সঙ্গে আমরা বাঁধ নির্মাণের শুরু থেকে শেষ পর্যন্ত সর্বোচ্চ তদারকি করব।

মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে সুনামগঞ্জের বিভিন্ন হাওরের ফসল রক্ষা বাঁধ পরিদর্শন করেছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান। এ সময় উপস্থিত ছিলেন কৃষি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বিজ্ঞাপন

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, আমাদের সবাইকে সর্তক থাকতে হবে যাতে বড় ধরনের বন্যা আসার আগে কৃষকরা সোনালী ধান ঘরে তুলতে পারে।

পরে দুপুরে জেলার তাহিরপুর উপজেলার মাটিয়ান ও টাঙ্গুয়ার হাওরসহ পরিদর্শন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন তারা।

সারাবাংলা/ইআ