Thursday 13 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দুর্নীতির মামলা থেকে অব্যাহতি পেলেন মিয়া গোলাম পরওয়ার

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ নভেম্বর ২০২৪ ২২:০১

মিয়া গোলাম পরওয়ার।

ঢাকা: দুর্নীতির অভিযোগে ২০১৭ সালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলা থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারকে অব্যাহতি দিয়েছেন আদালত।

বুধবার (২৭ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেনের আদালত এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বারের অ্যাডহক কমিটির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রাজ্জাক।

মামলার বিবরণে জানা যায়, জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ৯ লাখ ৩০ হাজার ৪৭৩ টাকা অর্জনপূর্বক তা দখলে রাখার অভিযোগ তুলে ২০১৭ সালের ১২ এপ্রিল রমনা থানায় মামলা দায়ের করেন দুদকের তৎকালীন উপপরিচালক মো. ফরিদ আহমেদ পাটোয়ারী।

বিজ্ঞাপন

তদন্ত শেষে এ চলতি বছরের ৩ সেপ্টেম্বর তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালতে চূড়ান্ত প্রতিবেদন (ফাইনাল রিপোর্ট) দাখিল করে দুদক।

আজ দুদকের দেওয়া চূড়ান্ত প্রতিবেদন আমলে নিয়ে বিচারক মিয়া গোলাম পরওয়ারকে মামলা থেকে অব্যাহতি দিয়ে রায় দেন‌

সারাবাংলা/কেআইএফ/এইচআই