Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বনশ্রীতে আলিফ বাস উলটে খালে

সিনিয়র করেসপন্ডেন্ট
৩০ নভেম্বর ২০২৪ ২২:২১ | আপডেট: ৩০ নভেম্বর ২০২৪ ২২:২৩

বনশ্রীতে আলিফ পরিবহনের বাসটি উলটে খালে পরেছে।

ঢাকা: রাজধানীর বনশ্রীতে একটি যাত্রীবাহী বাস উলটে খালে পড়েছে। এতে বাসের ভেতরে থাকা যাত্রীদের কেউ হতাহত হয়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট উদ্ধারকাজ শুরু করেছে।

শনিবার (৩০ নভেম্বর) বিকেলে ৫টা ৪২ মিনিটে এই দুর্ঘটনার সংবাদ পায় ফায়ার সার্ভিস।

শনিবার রাত ১০ টায় ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো. শাহজাহান সারাবাংলাকে বলেন, ‘বিকেলে রাজধানীর বনশ্রীর মেরাদিয়া বাজারের সামনে আলিফ পরিবহনের একটি বাস উলটে খালে পড়ে যায়। পরে খাল থেকে বাসটি উদ্ধার করতে পুলিশ আমাদের খবর দেয়। দুটি ইউনিট ঘটনাস্থলে গেছে এবং উদ্ধার কাজ চালাচ্ছে। বাসের ভেতর এখন কেউ নেই। কেউ হতাহত হয়নি। বাসটি সম্পুর্ণরূপে উদ্ধার হলে বিস্তারিত বলা যাবে।’

বিজ্ঞাপন

এই বিষয়ে খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) গোলাপ উদ্দিন মাহমুদ বলেন, ‘এই দুর্ঘটনায় ৫ থেকে ৭ জন সামান্য আহত হয়েছেন। তারা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে বলে জানতে পেরেছি। তবে এখন পর্যন্ত কোনো নিহত হওয়ার খবর পায়নি।’

বাসটি কীভাবে খালে পড়েছে জানতে চাইলে তিনি বলেন, ‘বিষয়টি আমরা এখনো নিশ্চিত নই। ঘটনাস্থলে চালক কিংবা হেলপার কাউকে পাওয়া যায়নি। তবে আমরা লোক মুখে যতটুকু জানতে পেরেছি বাসটি ছিল রাস্তার বাম পাশে। আর খাল হচ্ছে রাস্তার ডান পাশে। এখন প্রশ্ন হচ্ছে রাস্তার বাম পাশের গাড়িটি কীভাবে ডান পাশে এসে খালে পড়েছে। অনেকে বলছেন একজন নারী যাত্রীকে নামাতে গিয়ে বাসের চালকের সঙ্গে যাত্রীদের ঝগড়া হয়। এতে রাগ করে চালক বাসটি খালের দিকে নিয়ে যেতে পারেন। চালক রাগ করে এমন করতে পারেন, তবে বিষয়টি নিশ্চিত নয়। আমরা বিষয়টি জানার জন্য তদন্ত করছি।’

সারাবাংলা/ইউজে/এইচআই
বিজ্ঞাপন

আরো