Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নতুন ইসি সচিব আখতার হোসেন

স্পেশাল করসপন্ডেন্ট
৫ ডিসেম্বর ২০২৪ ১৯:১০ | আপডেট: ৬ ডিসেম্বর ২০২৪ ২২:২৮

নির্বাচন কমিশন লোগো

ঢাকা: নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক সরকারি কর্মকর্তা আখতার হোসেন। আগামী দুই বছরের জন্য তাকে চুক্তিতে ইসি সচিব হিসেবে নিয়োগ দিয়েছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৯ ধারা অনুযায়ী আখতার আহমেদকে (পরিচিতি নম্বর ২১০৬) অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠন-এর সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে ২ বছর মেয়াদে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো। এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।

বিজ্ঞাপন

এর আগে গত মঙ্গলবার ইসি সচিব পদে থাকা শফিউল আজিমকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। শফিউল আজিম এর আগে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।

সারাবাংলা/জিএস/এইচআই