Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সুনামগঞ্জে দুই কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
৫ ডিসেম্বর ২০২৪ ২১:০৭

সুনামগঞ্জে দুই কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে সেনাবাহিনী

সুনামগঞ্জ: জেলায় সেনাবাহিনীর অভিযানে প্রায় দুই কোটি টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শহরের পুরাতন বাস ষ্টেশনে এস এ পরিবহন এন্ড পার্সেল সার্ভিসের কার্যালয়ে অভিযান চালানো হয়।

এ সময় সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে নিয়ে আসা বিভিন্ন ধরনের ভারতীয় অবৈধ পণ্য দেশের অন্য জেলায় প্রেরণের উদ্দেশ্য প্যাকেটজাত করা হয়। এই পণ্যগুলো এস এ পরিবহনের গাড়ীতে তোলার আগ মূহুর্তে জব্দ করে সেনাবাহিনীর একটি দল।

ভারতীয় পণ্যগুলো হলো মেহেদী ৭ হাজার ৯২০ পিস। জনসন শ্যাম্পু ৭২০ পিস। কেবিজল সাবান ২ হাজার ৪০০ পিস। কিটক্যাট চকোলেট ৮ হাজার ১৮৪ পিস। ডক্টর বিশ্বাস গুড হেলথ প্রোডাক্ট ১ হাজার ৬ পিস। জনসন বেবি লোশন ৮৬৪ পিস। বড় ৬ রোল ফ্লোর কার্পেট জব্দ করা হয়েছে। এই পণ্য গুলোর আনুমানিক বাজার মূল্য দুই কোটি টাকা।

বিজ্ঞাপন

এছাড়াও এস পরিবহনের একটি কার্ভাট ভ্যান জব্দ করা হয়।

অভিযান পরিচালনা করেন সেনাবাহিনীর লেফটেন্যান্ট ইফতেখার মতিন ও পুলিশের উপ-পরিদর্শক আব্দুল্লাহ আল রিফাত।

মালামাল জব্দের পাশাপাশি আটক করা হয় এস পরিবহনে সুনামগঞ্জ শাখার ব্যাবস্হাপক আতাউর রহমান (৪০), পার্সেল সহকারী আব্দুর রহমান (২৬), গাড়ির হেলপার জুবায়ের মিয়া (২৫), এস এ পরিবহনের ক্যাশ অফিসার ফয়সাল কবির, ড্রাইভার দেলোয়ার মিয়া (৫৫)।

আটক হওয়া ব্যক্তিদের সুনামগঞ্জ সদর থানায় হেফাজতে নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে প্রচলিত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

সারাবাংলা/এসডব্লিউ