Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ছাড়াল ৯৫ হাজার

সিনিয়র করেসপন্ডেন্ট
৬ ডিসেম্বর ২০২৪ ২০:৩৭ | আপডেট: ৭ ডিসেম্বর ২০২৪ ১১:০৩

ঢাকা: বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকাল ৮টা থেকে শুক্রবার (৬ ডিসেম্বর) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ১৮৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ নিয়ে দেশে চলতি বছরের ৭ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৫ হাজার ৭০ জন। এর মাঝে ৯২ হাজার ২০০ সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও তিন জনের মৃত্যু হয়েছে। এ যাবত ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ৫১৭ জন।

শুক্রবার (৬ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার এন্ড কন্ট্রোল রুম থেকে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

এতে বলা হয়, বিগত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মাঝে পুরুষ ১০৭ জন ও নারী ৭৯ জন।

স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালে তিনজন মারা গেছেন।

স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের ৬ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্তদের মাঝে ৬৩.১ শতাংশ পুরুষ এবং ৩৬.৯ শতাংশ নারী রয়েছেন। চলতি বছর এ যাবত ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ৫১৭ জন। এর মাঝে ৫১.৬ শতাংশ নারী ও ৪৮.৪ শতাংশ পুরুষ।

প্রতিষ্ঠানটি জানায়, বিগত ২৪ ঘণ্টায় ঢাকার দুই সিটি করপোরেশনের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ১০৯ জন নতুনভাবে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া দুই সিটি করপোরেশনের বাইরে ঢাকা বিভাগের অন্যান্য এলাকায় বিগত ২৪ ঘণ্টায় ৪০ জন রোগী নতুনভাবে হাসপাতালে ভর্তি হয়েছেন ডেঙ্গু আক্রান্ত হয়ে।

বিগত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ বিভাগে ১০ জন, চট্টগ্রাম বিভাগে পাঁচ জন, খুলনা বিভাগে ১৭ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বরিশাল বিভাগে চার জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে বিগত ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন। সিলেট বিভাগে বিগত ২৪ ঘণ্টায় এক জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বর্তমানে সারাদেশের বিভিন্ন হাসপাতালে দুই হাজার ৩৫৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

সারাবাংলা/এসবি/এসআর