Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ভারতের সাম্রাজ্যবাদ রুখে দাঁড়ানোর আহ্বান মামুনুল হকের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ ডিসেম্বর ২০২৪ ২৩:৫৩ | আপডেট: ৬ ডিসেম্বর ২০২৪ ২৩:৫৮

তাফসিরুল কোরআন ও শানে রিসালাম সম্মেলন।

নওগাঁ: ভারতের সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক।

শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলা আমতলী মোড় জামে মসজিদ এলাকায় তাফসিরুল কোরআন ও শানে রিসালাম সম্মেলনে তিনি এই আহ্বান জানান।

মামুনুল হক বলেন, ‘অন্তর্বর্তী সরকার, আলেম সমাজ ও সব রাজনৈতিক দলসহ সারা বাংলাদেশ আজ ঐক্যবদ্ধ হয়েছে। জাতি ঐক্যবদ্ধ থাকলে যত বড় সাম্রাজ্যবাদী শক্তি হোক না কেন বাংলাদেশের মানুষকে পরাজিত করতে পারবে না।’

মামনুল হক আরও বলেন, ‘ভারতের সাম্রাজ্যবাদী সূচনা হয়েছিল ১৯৭২ সালে সংবিধানে। এজন্য এই সরকারকে বাংলাদেশ থেকে ভারতীয় সংবিধান বাতিল করতে হবে। তাহলে ফ্যাসিবাদের শিকড় উপরে যাবে। আর কোন দিন তারা বাংলাদেশে দিকে চোখ তোলে তাকানোর সাহস পাবে না।’

বিজ্ঞাপন

সংবিধান সংস্কারের জন্য যে যার মতামত দিচ্ছে উল্লেখ করে মামুনুল হক বলেন, ‘আমরা তোহিদি জনতার পক্ষে স্পষ্ট মতামত দিতে চাই। বাংলাদেশে কোরআন-সুন্নাহ বিরোধী কোনো আইন থাকবে না। আরও যদি কুরআন সুন্নাহ বিরোধী কোনো আইন থাকে তাহলে সেই আইনকে প্রতিহত করার জন্য যুদ্ধের প্রয়োজন হলেও আলেম সমাজ প্রস্তুত।’

সারাবাংলা/এইচআই