Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বেনাপোল রেলস্টেশনে বিপুল পরিমাণ ভারতীয় কম্বল জব্দ

লোকাল করেসপন্ডেন্ট
৭ ডিসেম্বর ২০২৪ ১১:১৩ | আপডেট: ৭ ডিসেম্বর ২০২৪ ১১:২১

বেনাপোল: বেনাপোল রেলস্টেশনে টাক্সফোর্সের মাধ্যমে যৌথ অভিযান চালিয়ে ৬৮০টি ভারতীয় কম্বল জব্দ করেছে।

শুক্রবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় বিজিবি, পুলিশ ও ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে টাক্সফোর্সের মাধ্যমে বেনাপোল রেলস্টেশনে অভিযান পরিচালনা করা হয়।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক উপ-অধিনায়ক বলেন, আমাদের কাছে খবর ছিল বেশকিছু যাবত কিছু অসাধু ব্যবসায়ীরা সাধারণ যাত্রীদের হয়রানি করে বেনাপোল রেলওয়ে স্টেশন থেকে লোকাল ট্রেনের মাধ্যমে ভারতীয় চোরাচালানি মালামাল পাচার করে আসছে। এসব বিষয় নিয়ে বিভিন্ন পত্র-পত্রিকায় খবর ও প্রকাশিত হয়। যা যশোরের বিভিন্ন প্রশাসনের নজরে আসে। যার প্রেক্ষিতে ম্যাজিস্ট্রেট, বিজিবি এবং পুলিশ এর সমন্বয়ে বিশেষ একটি টাস্কফোর্সের পরিকল্পনা নেওয়া হয়।

বিজ্ঞাপন

এরই প্রেক্ষিতে যশোর জেলা প্রশাসকের উদ্যোগে শুক্রবার সন্ধ্যায় বিজিবির উপ-অধিনায়ক ও সহকারী পরিচালক মেজর ফারজিন ফাহিম, ভারপ্রাপ্ত অপস অফিসার মো. মাসুদ রানা, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান, শার্শা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভ‚মি) নুসরাত ইয়াসমিন, বেনাপোল পোর্ট থানার ওসি রাসেল মিয়ার নেতৃত্বে এক প্লাটুন বিজিবি সদস্যরা বেনাপোল রেলস্টেশনে বিশেষ টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করে রেলস্টেশনে শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে আনা ভারতীয় ৬৮০টি কম্বল, ৩৫ প্যাকেট কিসমিস, ৪৩টি কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ১৯ লাখ ৮৫ হাজার টাকা।

বিজিবির উপ অধিনায়ক মেজর ফারজিন ফাহিম জানান, টাস্কফোর্সের মাধ্যমে জব্দ করা চোরাচালানি মালামাল বেনাপোল কাস্টমসে জমা করা হয়েছে।

সারাবাংলা/ইআ