Monday 17 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় মুক্তিযোদ্ধাসহ নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ ডিসেম্বর ২০২৪ ১৪:১১ | আপডেট: ৭ ডিসেম্বর ২০২৪ ১৫:০৫

নলছিটি থানা

ঝালকাঠি: ঝালকাঠির নলছিটিতে রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান (৮৫) ও মোটরসাইকেল চালক আল আমিন তাহেন (৩৮) নিহত হয়েছেন।

শুক্রবার (৬ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে নলছিটি উপজেলার ঝালকাঠি-বরিশাল মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহত বীরমুক্তিযোদ্ধা মফিজুর রহমান ঝালকাঠি সদর উপজেলার বারুইয়ারা এলাকার মৃত আমিন উদ্দিনের ছেলে ও নিহত মোটরসাইকেল চালক আল আমিন তাহেনী (৩৮) মাদারীপুর উপজেলার সিরাজুল হক তাহেনীর ছেলে। তিনি ঝালকাঠি কলেজ মোড় এলাকায় একটি বাসায় ভাড়া থাকতেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাস্তা পারাপারের সময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী মফিজুর রহমানকে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেল নিয়ে চালকও রাস্তার পাশে পড়ে যান। পরে তাদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুই জনকেই মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ দুটি ঝালকাঠি সদর হাসপাতালে আছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/ইআ