Tuesday 18 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ভারত শেখ হাসিনাকে ফেরত পাঠাবে— আশা টবি ক্যাডম্যানের

স্টাফ করেসপন্ডেন্ট
১১ ডিসেম্বর ২০২৪ ১২:৫১ | আপডেট: ১১ ডিসেম্বর ২০২৪ ১৩:৫৭

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যান। ছবি: সারাবাংলা

ঢাকা: সরকার শেখ হাসিনাকে ফেরত চাইলে আইনের শাসনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে ভারত শেখ হাসিনাকে ফেরত পাঠাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যান।

বুধবার (১১ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন আশাবাদ ব্যক্ত করেন।

টবি ক্যাডম্যান বলেন, ভারত যেহেতু একটি গণতান্ত্রিক রাষ্ট্র, তারা গণতন্ত্র ও আইনের শাসনের প্রতি শ্রদ্ধা দেখাবেন। বাংলাদেশ সরকার যদি আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনাকে ফেরত চান, সেক্ষেত্রে আইনের শাসনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে ভারত শেখ হাসিনাকে ফেরত পাঠাবে।’

বিজ্ঞাপন

‘তবে শেখ হাসিনাকে যদি ফেরত না দেয়া হয় তাহলে তার (শেখ হাসিনার) অবর্তমানেই সরকার বিচারের (ট্রায়াল) ব্যাপারে বিবেচনা করবে এবং যদি প্রয়োজন হয় আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসির) সহযোগিতা নেওয়া যায় কি না, সরকার সেটা পরবর্তীতে ঠিক করবে।’

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের যে সংশোধন করা হয়েছে, এর প্রশংসা করে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইনজীবী টবি ক্যাডম্যান বলেন, ‘আইনের আরও দুয়েকটা জায়গায় সংশোধনের প্রয়োজন হতে পারে। সম্মেলিতভাবে পরামর্শ করে সে বিষয়ে প্রস্তাব করা হবে।’

সর্বোপরি আন্তর্জাতিক অপরাধ ট্র‍্যাইব্যুনালে চলমান বিচার যাতে আন্তর্জাতিক মহলের কাছে গ্রহণযোগ্য হয়, সে ব্যাপারে সহযোগিতা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন আইনজীবী টবি ক্যাডম্যান।

আন্তর্জাতিক অপরাধ ট্র‍্যাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদ, আবদুল্লাহ আল মামুন, শাইখ মাহদী ও এস এম মইনুল করিম প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থান চলাকালীন সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক হিসেবে নিয়োগ পান ব্রিটিশ আইনজীবী টবি ক্যাডম্যান। যিনি লন্ডনভিত্তিক ল’ ফার্ম গার্নিকা-৩৭ গ্রুপের সহপ্রতিষ্ঠাতা ও গার্নিকা-৩৭ চেম্বারসের যুগ্ম প্রধান।

সারাবাংলা/কেআইএফ/ইআ/আরএস
বিজ্ঞাপন

আরো