Tuesday 18 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

৪ জেলায় শৈত্যপ্রবাহ, আরও কমতে পারে রাতের তাপমাত্রা

স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ ডিসেম্বর ২০২৪ ১৫:৪৯ | আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৪ ১৬:১৩

দেশের চার জেলার ওপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে। ছবি: সারাবাংলা/রাজশাহী

ঢাকা: দেশের চার জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। জেলাগুলো হলো- পঞ্চগড়, রাজশাহী, যশোর ও চুয়াডাঙ্গা। এর আগে, শুক্রবারও (১৩ ডিসেম্বর) তিন জেলায় শৈত্যপ্রবাহ বয়ে গেছে।

আবহাওয়া অধিদফতর বলছে, আগামী তিন দিন রাতের তাপমাত্রা কম থাকতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মধ্য রাত থেকে ঘণ কুয়াশায় ঢাকা থাকবে।

শনিবার (১৪ ডিসেম্বর) আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

সেখানে বলা হয়, পঞ্চগড়, রাজশাহী, যশোর ও চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আগামী কয়েকদিন মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।

বিজ্ঞাপন

আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির বলেন, রোববার (১৫ ডিসেম্বর) থেকে দুইদিন দিনের তাপমাত্রা বাড়তে পারে। তবে এ সময় মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।

এদিকে শনিবার (১৪ ডিসেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায়, ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আর সকালে ঢাকার তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রি সেলসিয়াস।

উল্লেখ্য, শুক্রবার (১৩ ডিসেম্বর) মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ শুরু হয়। ওইদিন তিন জেলায় শৈত্যপ্রবাহ থাকলেও শনিবার (১৪ ডিসেম্বর) এর আওতা বেড়ে চার জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ।

সারাবাংলা/জেআর/ইআ