Tuesday 18 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

প্রতিবন্ধী নাগরিকদের সঙ্গে তারেক রহমানের মতবিনিময়


১৪ ডিসেম্বর ২০২৪ ১৭:৩১ | আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৪ ২০:০২

ঢাকা: প্রতিবন্ধী নাগরিকদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৪ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি-আরডিইসি ভবন মিলনায়তনে আয়োজিত এ মতবিনিময় সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন তিনি।

অনুষ্ঠানে সরাসরি উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ড. রফিকুল ইসলাম, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ড. পারভেজ রেজা কাকন ও ‘আমরা বিএনপি পরিবারের’ আহবায়ক আতিকুর রহমান রুমন।

আয়োজনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন তারেক রহমানের উপদেষ্টা ডক্টর মাহাদী আমিন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান, বিএনপি মিডিয়া সেলের সদস্য ড. মোস্তফা আজিজ সুমন, ফারজানা শারমিন পুতুল, সাংবাদিক জাহিদুল ইসলাম রনি, এম সাঈদ খান, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সম্পাদক ফারহান আরিফ।

বিজ্ঞাপন

দেশের বিভিন্নপ্রান্ত থেকে আসা অন্তত দেড় শতাধিক প্রতিবন্ধী নাগরিক এই মতবিনিময় অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পিএনএসপির সাধারণ সম্পাদক সালমা মাহবুব ও ইফতেখার মাহবুব।