Tuesday 18 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাবির কুড়িগ্রাম জেলা সমিতির নেতৃত্বে নাসির-মেহেদী

রাবি করেসপন্ডেন্ট
১৫ ডিসেম্বর ২০২৪ ১২:৫৯

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কুড়িগ্রাম জেলা ছাত্র কল্যাণ সমিতির ২০৪-২৫ শিক্ষাবর্ষের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে প্রাণিবিদ্যা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. নাসির হোসাইন এবং সাধারণ সম্পাদক হিসেবে ইসলামিক স্টাডিজ বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. মেহেদী হাসান মনোনীত হয়েছেন।

শনিবার (১৪ ডিসেম্বর) সংগঠনটির সাবেক সভাপতি ফুল মিয়া ও নাসিরুল ইসলাম সুজন এবং সাধারণ সম্পাদক নয়ন চন্দ্র মহন্ত ও মাজহারুল ইসলাম লিখন ২১ সদস্যবিশিষ্ট একটি আংশিক কমিটির অনুমোদন দেন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী মো. মাহমুদুল হাসান শাওন, ফারসি ভাষা ও সাহিত্য মোছা. তাবাসসুম জান্নাত, দর্শন বিভাগের শিক্ষার্থী দুলাল চন্দ্র সরকার ও ফাইন্যান্স বিভাগের শিক্ষার্থী মো. আবু হোসেন। যুগ্ম-সাধারণ সম্পাদক হিসাবে আছেন মো. ইকবাল মাহবুব, মোছা. আছিয়া খাতুন, মো. বায়জিদ বোস্তামী, মোবাশ্বিরা তাসনিম শেফা, মো. মোস্তাক-ই-হাবিব মুন, মো. নাঈম হোসাইন। এছাড়া সাংগঠনিক সদস্য হিসাবে আরও চারজন সদস্য রয়েছে। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশের কথা রয়েছে।

বিজ্ঞাপন

এছাড়াও কমিটিতে ৯টি উপজেলা থেকে স্ব স্ব উপজেলার সদস্যদের মতামতের ভিত্তিতে একজন করে উপজেলা প্রতিনিধি নেওয়া হয়েছিল যারা সহ-সভাপতি পদমর্যাদায় রয়েছেন।

উপজেলা প্রতিনিধিরা হলেন মো. রেজওয়ান করিম তাজিম (সদর), মো. মোস্তাক-ই-হাবিব মুন (ভুরুঙ্গামারী), মো. রাসেল আহমেদ (রাজারহাট), মো. রাকিবুল ইসলাম রাকি (উলিপুর), মোছা. রাজিয়া সুলতানা পারুল (রৌমারি), নাহিদ রসুল (চিলমারী) মো. ইয়ামিন হাসান হৃদয় (রাজীবপুর)।

কুড়িগ্রাম জেলার শিক্ষার্থীদের মধ্যে একটা শক্তিশালী বন্ধন তৈরি ও জেলার উন্নয়ন করার আশাবাদ ব্যক্ত করে সদ্য নির্বাচিত সভাপতি নাসির হোসাইন বলেন, ‘কুড়িগ্রাম জেলা থেকে আগত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে একটা শক্তিশালী বন্ধন তৈরি করা, তাদের মাঝে ভালো যোগাযোগ সৃষ্টি করা। যাতে করে আমরা সবার যেকোনো সাহায্যে এগিয়ে আসতে পারি। এছাড়া কুড়িগ্রাম জেলাকে রাজশাহী তথা বাংলাদেশের মধ্যে একটি আধুনিক জেলা হিসেবে তুলে ধরতে নিজেদেরকে সুসংগঠিত, বিনির্মাণ ও যোগ্য করে গড়ে তুলতে এবং জেলার মানুষের উন্নয়নের পাশে থাকতে চাই।’

সারাবাংলা/ইআ