Tuesday 18 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
১৬ ডিসেম্বর ২০২৪ ০৫:৪০ | আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৪ ১৪:৪৩

প্রথম টি-২০তে ব্যাটিংয়ে বাংলাদেশ

ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর টি-২০ সিরিজে মাঠে নামছে বাংলাদেশ। সেন্ট ভিনসেন্টে সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে নামছেন লিটন দাসরা।

লিটনকে অধিনায়ক করে ঘোষণা করা হয়েছিল বাংলাদেশের টি -২০ স্কোয়াড। প্রথম ম্যাচে ৫ ব্যাটার, ৩ পেসার ও ২ স্পিনার নিয়েই মাঠে নামছে বাংলাদেশ। টি-২০ সিরিজের জন্য স্কোয়াডে ফেরা সৌম্য সরকার, আফিফ হোসেন ও হাসান মাহমুদ, তিনজনকেই রাখা হয়েছে একাদশে।

সিরিজের আগে ইনজুরির কারণে পরিবর্তন আনা হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াডে। দলে সুযোগ পাওয়া আন্দ্রে ফ্লেচার একাদশেও জায়গা করে নিয়েছেন।

বাংলাদেশ একাদশ– লিটন দাস (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, আফিফ হোসেন ধ্রুব, শামিম হোসেন , জাকের আলী, শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ।

বিজ্ঞাপন

ওয়েস্ট ইন্ডিজ একাদশ– রোভমান পাওয়েল (অধিনায়ক), ব্র্যান্ডন কিং (সহ-অধিনায়ক), জনসন চার্লস, রস্টন চেজ, আকিল হোসেন, আলজারি জোসেফ, এভিন লুইস, ওবেদ ম্যাকয়, গুডাকেশ মোটি, নিকোলাস পুরান, রোমারিও শেফার্ড

সারাবাংলা/এফএম