Tuesday 18 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বীর শহীদদের ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধা

সিনিয়র করেসপন্ডেন্ট
১৬ ডিসেম্বর ২০২৪ ১৫:০৬

ঢাকা: মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে পুস্পার্ঘ্য অর্পনের মধ্য দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তান একাত্তরের বীর শহীদদের শ্রদ্ধা জানিয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

সোমবার (১৬ ডিসেম্বর) সকালে সভারের জাতীয় স্মৃতিসৌধে বিশ্ববিদ্যালয়ের এক্সটার্নাল এফেয়ার্সের পরিচালক প্রফেসর ড. সৈয়দ মিজানুর রহমান ও প্রক্টর প্রফেসর ড. শেখ মোহাম্মদ আল্লাইয়ারের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়টির পক্ষে শ্রদ্ধা জানানো হয়।

স্মৃতি সৌধে শ্রদ্বা জানানো শেষে সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের নলেজ টাওয়ারের পাদদেশে বিজয় দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ক্লাবগুলোর অংশগ্রহণে দিনভর সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

উৎসবমুখর পরিবেশে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নিজস্ব ক্যাম্পাসে যথাযোগ্য মর্যাদার সঙ্গে দিনটিকে উদযাপন করছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা।

এসময় ব্যানার, পোস্টার, ফেস্টুন আর বর্ণিল সাজে পুরো ক্যাম্পাসকে সজ্জিত করা হয়। সন্ধ্যায় লাল-সবুজের মোহনীয় আলোকসজ্জায় পুরো ক্যাম্পাস উদ্ভাসিত হয়ে উঠে। বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা বিজয় র‌্যালীর আয়োজন করে। জাতীয় সঙ্গীত ও বিজয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আয়োজনের সাংস্কৃতিক পর্ব শুরু হয়। দেশাত্মবোধক গান, নাচ, নাটকের মাধ্যমে দেশের সূর্যসন্তানদের আত্মত্যাগে যে বিজয় দিবস আমরা পেয়েছি, তার যথাযোগ্য পালন সম্পন্ন হয়।

সারাবাংলা/ইএইচটি/এসআর