Tuesday 18 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বাসায় ফিরেছেন মির্জা ফখরুল

স্পেশাল করেসপন্ডেন্ট
১৬ ডিসেম্বর ২০২৪ ১৭:০৬ | আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৪ ২০:০৬

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

ঢাকা: মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর পর হঠাৎ অসুস্থ হয়ে পড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন।

সোমবার (১৬ ডিসেম্বর) দুপুরের দিকে তিনি সাভার সিএমএইচ হাসপাতাল থেকে গুলশানের বাসার উদ্দেশে রওনা দেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বিশেষজ্ঞ চিকিসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন জানান, সিএমএইচে ঘণ্টা দুয়েক থাকার পর দুপুরে ২টায় মির্জা ফখরুল তার গুলশানের বাসায় ফিরেছেন। তিনি বলেন, ‘মহাসচিব সুস্থ আছেন, ভালো আছেন। এখন তিনি বিশ্রামে আছেন।’

এর আগে, সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহিদদের শ্রদ্ধা জানানোর পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জাতীয় স্মৃতিসৌধের ফ্লোরে বসে পড়েন। এ সময় তার মাথায় পানি ঢালেন বিএনপির নেতাকর্মীরা। এর পর হঠাৎ অচেতন হয়ে জাতীয় স্মৃতিসৌধের ফ্লোরে শুয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে বিএনপির নেতাকর্মীরা তাকে ধরাধরি করে দ্রুত সাভার সিএমএইচ হাসপাতালে নিয়ে যান।

বিজ্ঞাপন

খবর পেয়ে সাভার সেনানিবাসের বর্তমান সেনাধিনায়ক মেজর জেনারেল মো. শাহিনুল হক বিএনপি মহাসচিবের খোঁজ-খবর নিতে সেখানে যান। সিএমএইচে মির্জা ফখরুলের কিছু স্বাস্থ্য পরীক্ষা করা হয়। হাসপাতালে নেওয়ার সময় মির্জা ফখরুলের সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন, সালাউদ্দিন আহমেদ, দলটির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল প্রমুখ।

সারাবাংলা/ইএইচটি/পিটিএম