Thursday 20 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঘন কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের কয়েকটি স্থানে দুর্ঘটনায় নিহত ১,আহত ১৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ ডিসেম্বর ২০২৪ ১১:৩৩ | আপডেট: ২২ ডিসেম্বর ২০২৪ ১৯:৩২

ঘটনাস্থলের ছবি

মুন্সিগঞ্জ: ঘনকুয়াশার কারণে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের কয়েকটি স্থানে দুর্ঘটনা ঘটেছে। এতে ১ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১৫ জন।

রবিবার (২২ ডিসেম্বর) ভোর থেকে সকাল সাড়ে ৭ টার মধ্যে মহাসড়কের শিকারপুর আন্ডারপাস, নিমতলা, হাঁসাড়া ও চালতিপাড়া এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। এতে অন্তত ৭ টি বাস ও একটি প্রাইভেটকার ক্ষতিগ্রস্ত হয়।

হাইওয়ে পুলিশ জানায় জানায়, রাত সাড়ে ৩ টার দিকে ঢাকা হতে মাওয়াগামী ট্রাক এক্সপ্রেওয়ের কেসি সড়কের আন্ডার পাসের উপরে বিকল হলে পেছন থেকে আরেকটি ট্রাক এসে ধাক্কা দেয়, পরে আরেকটি বাস সেই ট্রাকের সাথে ধাক্কা খায়।

এদিকে সকালে নিমতলা শিকারপুর আন্ডার পাস এলাকায় সাকুরা পরিহবন একটি কাভ্যাড ভ্যানকে ধাক্কা দেয়। এরপর পেছন থেকে আরও বাস ও প্রাইভেটকারসহ বেশ কয়েকটি যানবাহন এসে ধাক্কা খায়। এতে ফরহাদ হোসেন নামে একজন গুরুতর আহত হয়। পরে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এছাড়া এসব ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ১৫ জন।

বিজ্ঞাপন

হাইওয়ে পুলিশ সূত্র জানায়, ঘন কুয়াশায় কারণে মহাসড়ক আচ্ছন্ন থাকায় পরিবহনগুলো হেডলাইট জ্বালিয়ে ও ধীরগতিতে চলাচল করছে। রবিবার (২২ ডিসেম্বর) ভোর থেকেই ঘনকুয়াশার চাদরে আচ্ছাদিত হয় ঢাকা-মাওয়া মহাসড়ক। এতে যানবাহন চলাচল বিঘ্নিত হয়।

সারাবাংলা/এনজে