Thursday 20 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বড়দিন উদযাপন উপলক্ষ্যে আর্চ বিশপের হাউজ পরিদর্শন সেনাপ্রধানের

স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ ডিসেম্বর ২০২৪ ০০:০১ | আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৪ ১১:৩৭

আর্চ বিশপের হাউজ পরিদর্শন সেনা প্রধানের

ঢাকা: সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান খ্রিস্টান ধর্মাবলম্বীদের শুভ বড়দিন ও নববর্ষ উদযাপন উপলক্ষ্যে ঢাকাস্থ কাকরাইলে অবস্থিত আর্চ বিশপের হাউজ পরিদর্শন করেন। এ সময় তিনি খ্রিস্টান ধর্মাবলম্বী সকলকে শুভ বড়দিনের শুভেচ্ছা জানান।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) আইএসপিআর থেকে এ তথ্য জানানো হয়েছে।

তিনি বলেন, ‘সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের দেশের গর্ব। সকল সম্প্রদায়ের ব্যক্তিরা যেন নিজ নিজ ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে, উৎসাহ উদ্দীপনার সঙ্গে উদযাপন করতে পারে, সে বিষয়ে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা নিরলসভাবে দায়িত্ব পালন করছে।’

বিজ্ঞাপন

এ ছাড়াও তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন যে, অন্যান্য সকল সম্প্রদায়ের মানুষ খ্রিস্টান ধর্মাবলম্বীদের শুভ বড়দিন ও নববর্ষ উদযাপনে আন্তরিকতার সঙ্গে সহযোগিতা করবে এবং সকলেই শান্তিপূর্ণ সহাবস্থানে থেকে কাঁধে কাঁধ মিলিয়ে সুখি, সমৃদ্ধশালী ও উন্নত দেশ গঠনে এগিয়ে আসবে।

সারাবাংলা/ইউজে/এইচআই